
আরএসএসের শতবর্ষ উপলক্ষে দেশের সমস্ত রাজ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জমায়েতটি হবে বিজয়া দশমীতে। পশ্চিমবঙ্গে সে জমায়েত মহালয়াতেই সেরে নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকেও গণবেশ পরে পথ সঞ্চলনে অংশ নিতে দেখা গেল রবিবার। গণবেশ পরে পথে নামলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।রাজ্য জুড়ে বিভিন্ন স্থানে পূর্ণ গণবেশে পথে নেমেছেন স্বয়ংসেবক ও পদাধিকারীরা। প্রথমে আয়োজিত হয়েছে শাখা। তার পরে পথ সঞ্চলনে’র মধ্যে দিয়ে শেষ হয়েছে শতবর্ষের একত্রীকরণ কর্মসূচি।
আরএসএসের দক্ষিণবঙ্গ প্রান্তের প্রচার প্রমুখ বিপ্লব রায়ের কথায়, রাজ্য জুড়ে এক লক্ষেরও বেশি স্বয়ংসেবক মহালয়ার একত্রীকরণে অংশ নিয়েছেন বলে আরএসএস সূত্রে দাবি করা হয়েছে। সরসঙ্ঘচালক ভাগবতের ভাষণ এ বছরও বিজয়া দশমীতেই হবে।








