
এবার দেশজুড়ে আরএসএস-এর কাজকর্মে নিষেধাজ্ঞা জারি করা উচিত বলে মন্তব্য করেছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
তিনিও বলেছেন, দেশের আইন শৃঙ্খলা আরএসএসের কারণে নষ্ট হচ্ছে। ফলে অবশ্যই আরএসএসকে নিষিদ্ধ ঘোষণা করা উচিত। আরএসএসকে নিষিদ্ধ করা পক্ষে সমর্থন দেখিয়েছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। তাঁর মতে, সর্দার বল্লভভাই প্যাটেলকে যদি বিজেপি অনুপ্রেরণা ভাবে, তাহলে অবশ্যই আরএসএসকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। যদি প্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের আদর্শকে সম্মান করেন, তাহলে এটা অবিলম্বে করা উচিত।
আরএসএসকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি বিরোধীরা আজ থেকে নয়, বরং দীর্ঘদিন ধরেই করে আসছে। এমনকী কেন্দ্রে যখন ইউপিএ সরকার ছিল, তখন সংঘের কার্যকলাপের ওপর বিধিনিষেধ ছিল বিস্তর। কিন্তু কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসার পর বর্তমানে প্রতিটি রাজ্যে সংঘের প্রভাব বেড়েছে। যা নিয়ে অস্বস্তিতে পড়ছে বিরোধী শিবির।







