
কংগ্রেস কেন্দ্রে ক্ষমতায় এলে নিষিদ্ধ হবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ, দাবি করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ছেলে তথা কর্নাটক সরকারের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে।
দেশে ঘৃণা ছড়াচ্ছে কে, সাম্প্রদায়িক হিংসা, সংবিধান পরিবর্তনের দাবি কে বা কারা করছে প্রশ্ন করেছেন তিনি। প্রিয়াঙ্ক আরও বলেছেন, কেন বিজেপিকে দেশে বেকারত্ব বৃদ্ধি নিয়ে প্রশ্ন করা হচ্ছে না, পহেলগাঁও সন্ত্রাসী হামলা কীভাবে ঘটল, সেই প্রশ্ন জিজ্ঞাসা করার পরিবতে, সংঘের লোকের সমাজে ঘৃণা ছড়াচ্ছেন বলে অভিযোগ তাঁর। এছাড়াও ইডি, সিবিআই নিয়ে তাঁর প্রশ্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কী শুধমাত্র বিরোধীদের জন্য?
