লাল কার্ডের মাশুল দিয়ে হারল চেলসি

0
100
ছবি সৌজন্যে : এক্স

হতাশাজনক ফল পেয়েছে চেলসি। ক্রাভেন কটেজে ফুলহামের কাছে ২-১ গোলে হেরেছে তারা।ম্যাচের বড় টার্নিং পয়েন্ট ছিল প্রথমার্ধেই মার্ক কুকুরেয়ার লাল কার্ড দেখা, যার ফলে পুরো ম্যাচ খেলতে হয় ১০ জন নিয়ে।ফুলহামের হয়ে গোল করেন রাউল হিমেনেজ ও হ্যারি উইলসন।

চেলসির একমাত্র গোলটি করেন লিয়াম ডেলাপ। কুকুরেয়ার লাল কার্ডের পর থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে হারাতে থাকে চেলসি। এটি ছিল চলতি সিজনে তাদের সপ্তম লাল কার্ড এবং লিগে তৃতীয়বার প্রথমার্ধেই ১০ জনে নেমে যাওয়ার ঘটনা।

নতুন প্রধান কোচ লিয়াম রোজেনিয়র গ্যালারিতে বসে দেখেন তার ভবিষ্যৎ দলের এই শৃঙ্খলাহীনতা। যদিও একসময় সমতায় ফিরেছিল চেলসি, তবে শেষ পর্যন্ত হ্যারি উইলসনের নিখুঁত ফিনিশিংয়ে জয় নিশ্চিত করে ফুলহাম।