
কোপা দেল রের ফাইনালে অখেলোয়াড়সুলভ আচরণের দায়ে শাস্তির আশঙ্কাতেই ছিলেন আন্টোনিও রুডিগার। শাস্তির পরিমাণ কতটুকু হয়, সেটা নিয়েও কয়েকদিনে কথা হয়েছে বিস্তর।
তার অপরাধ রেফারিদের প্রতি হালকা সহিংসতা হিসেবে বিবেচনা করে,স্প্যানিশ ফুটবল ফেডারেশন ,আরএফইএফ রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডারকে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে।এদিকে,এন্টোনিও রুডিগার কয় ম্যাচ নিষিদ্ধ হবেন,এটাই ছিল আলোচনা। কিন্তু সেই আলোচনার ভেতরেই এলো নতুন খবর। হাঁটুতে অস্ত্রোপচার হওয়ায় দু মাসের জন্য মাঠের বাইরে চলে যেতে হচ্ছে রিয়াল মাদ্রিদ্রের এই ডিফেন্ডারকে। রুডিগারের হাঁটুতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।এক বিবৃতিতে মাদ্রিদ বলেছে, ‘এন্টোনিও রুডিগারের বাম হাঁটুতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। রিয়াল মাদ্রিদের মেডিকেল সার্ভিসের তত্ববধানে অভিজ্ঞ সার্জেন ড. ম্যানুয়েল লেয়েস রুডিগারের অস্ত্রোপচার করেন। খুব শিগগিরই রুডিগার পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন।এর মধ্যে একটি সূত্র নিশ্চিত করেছে আগামী দু’ মাস হয়তো রুডিগারের আর মাঠে নামা হচ্ছে না।অর্থাৎ লা লিগার এ সিজনে তার আর খেলা হচ্ছে না। একইসঙ্গে এ বছরের গ্রীষ্মে অনুষ্ঠেয় ক্লাব বিশ্বকাপেও তার অংশগ্রহণ নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।ক্লাবের লক্ষ্য প্রাক-সিজনে এই সেন্টার-ব্যাক পুরোপুরি সুস্থ করে তোলা। এক্ষেত্রে রিয়াল কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছে না।রুডিগারের নিষিদ্ধ হওয়ার আলোচনার কারণ শনিবারের কোপা দেল রে ফাইনাল, যেখানে বার্সেলোনার কাছে ৩–২ গোলে হারে রিয়াল। শেষ বাঁশি বাজার মিনিট দেড়েক আগে রেফারির সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় বেঞ্চ থেকে তেড়ে গিয়েছিলেন রুডিগার। সতীর্থরা তাকে টেনে ধরে থামান।
তখন রিয়ালের বেঞ্চ থেকে রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়ার প্রতি কিছু একটা ছুড়ে মারা হয়। বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, এক টুকরো বরফ ছুড়ে মারা হয়েছিল রেফারির প্রতি এবং এই কাজটি রুডিগারই করেছেন।









