বিষ্ণু অবতারে রুদ্রমূর্তি ভিকি’র

0
257

একেই বলে ভোলবদল, একেবারে আপদমস্তক পালটে গিয়েছেন। লম্বা চুল, অতিরিক্ত মেদ ঝরিয়ে পেশিবহুল।

ঠিক যেন রুদ্রমূর্তি। এমনই চমক দিয়েছেন বলিউড সুপারস্টার ভিকি কৌশল। নতুন ছবির নতুন লুকে ফ্যান ফলোয়ারদের চমকে দিয়েছেন তিনি।উল্লেখ্য,ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে ভিকি কৌশলের, ছাভা। এই ছবিতে ভিকির লুক আগে থেকেই চর্চা ছিল। তবে এবার সোশাল মিডিয়ায় অভিনেতা যে লুকটি শেয়ার করেছেন, তা আরও বেশি চমকপ্রদ। ছবির নাম ,মহাবতার। ছবির পরিচালক স্ত্রী ছবি খ্যাত অমর কৌশিক।হরর কমেডি থেকে মন সরিয়ে এবার পিরিয়াড ছবি তৈরি করতে চলেছেন পরিচালক অমর কৌশিক। আর সেই ছবিতেই পরশুরামের লুকে দেখা যাবে ভিকি কৌশলকে।পুরাণে বিষ্ণুর দশ অতারের মধ্যে অন্যতম হল পরশুরাম।রামায়ণ এবং মহাভারতেও পরশুরামের উল্লেখ রয়েছে।পুরাণ মতে, শিবের নির্দেশে পৃথিবীতে দুষ্টের দমন করে শান্তি স্থাপন করতে তাঁর জন্ম হয়। কোনও কোনও পুরাণে পরশুরামকে বীর যোদ্ধা হিসেবে বর্ণনা করা হয়েছে। এমনই এক পৌরাণিক চরিত্রে দেখা যাবে ভিকি কৌশলকে।

২০২৫ সালের নভেম্বর মাসে শুরু হবে এই ছবির শুটিং। ২০২৬ সালের ডিসেম্বরে মুক্তি পাবে ভিকি কৌশলের মহাবতার।

ছবি  সৌজন্যে : সোশ্যাল মিডিয়া