চরম অর্থকষ্টে রুদ্রনীল 

0
151
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

অভিনেতা রুদ্রনীল ঘোষ মানেই সিনেমার পর্দায় একেবারে অভিনয়ের এক পাঠশালা। একদম নিখুঁত এক অভিনেতা।সিরিয়াস কোনো চরিত্রে অভিনয় হোক কিংবা কমেডি, সব ধরনের চরিত্রেই রুদ্রনীল মন জিতে নেন।

একের পর এক দুর্দান্ত সিনেমায় নিজের জাত চিনিয়েছেন।তবে গত কয়েক বছরে বদলে গেছে চিত্র।ইদানীং আর সেভাবে পর্দায় দেখা যায় না তাকে।তার পেছনে একটাই কারণ, রাজনীতি।বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে টালিগঞ্জে অনেকটাই কোণঠাসা রুদ্রনীল।এদিকে অনেক দিন ধরে হাতে কাজ না থাকায় অর্থকষ্টে ভুগছেন বলে জানিয়েছেন রুদ্রনীল। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, অর্থাভাবে নিজের বাড়ি-গাড়িও বিক্রি করতে হয়েছে তাঁকে। রুদ্রনীল বলেছেন, রেঞ্জ রোভার চড়তেন। ৬৫ লাখ টাকার গাড়ি।কোনো রাজনীতির পয়সায় নয়, আমার অভিনয়ের পরিশ্রমের টাকা দিয়ে কেনা। গাড়িটা বিক্রি করতে হয়েছে। রানীকুঠির একটি ফ্ল্যাটও বেচতে হয়েছে।রুদ্রনীল বলেছেন, তাঁর হাতে কাজ নেই। তাহলে কী করবেন? চুরি তো করবেন না।গাড়ি-বাড়ি বেচতে হয়েছে,কারণ, দীর্ঘ দিন ধরে তাঁকে কাজ করতে দেওয়া হচ্ছে না। তাঁর রোজগারটা তো ফিল্ম ইন্ডাস্ট্রি ছিল।এক সময় যেসব নির্মাতা-বন্ধুদের সিনেমায় নিয়মিত অভিনয় করতেন, এখন রাজনৈতিক মতভেদের কারণে তাঁরা আর ডাকেন না রুদ্রনীলকে।এ নিয়ে আক্ষেপ করে বলেছেন, তাঁর প্রিয় বন্ধুরা তাদের সিনেমায় তাঁকে নিতে ভয় পায়।

কারণ, রুদ্রনীলকে নিলে তাদের শুটিংয়ে অসুবিধা হবে। শুটিং বন্ধ হয়ে যাবে। অথচ রুদ্রনীলর এসব বন্ধুবান্ধবেরা যখন ভাত খেতে পেত না, তখন রুদ্রনীল ঘোষ তাদের পাশে দাঁড়িয়েছিল।