
অভিনেতা দেবের নতুন সিনেমা প্রজাপতি ২ বড়দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। বিশেষ এই দিনেই ছিল অভিনেতার জন্মদিন।
সিনেমা মুক্তির ব্যস্ততা কাটিয়ে জন্মদিনের সন্ধ্যায় প্রিয় মানুষ রুক্মিণী মৈত্রের সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে দেবকে। জন্মদিনের মুহূর্তের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রুক্মিণী। কালো পোশাকে দেবের পাশে দেখা গিয়েছে তাঁকে। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন,মেগাস্টার বা সুপারস্টার নয়, শুধুই ভালোবাসা।সূর্য, পৃথিবী, চন্দ্র,সব কিছু ছুঁতে পারো। তোমার আগামী জীবনের জন্য অনেক শুভ কামনা।তবে জন্মদিনে দেবকে রুক্মিণী কী উপহার দিয়েছেন, তা প্রকাশ্যে আনেননি দুজনের কেউই। বিষয়টি জানতে চাইলে দেব বলেছেন, সবটাই কি বলতে হবে? এটা না হয় গোপন থাক। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই সম্পর্কে রয়েছেন দেব ও রুক্মিণী।
একসঙ্গে বহু অনুষ্ঠানে উপস্থিত হলেও বিয়ে নিয়ে এখনো স্পষ্ট কোনো মন্তব্য করেননি এই তারকা জুটি।দেব জানিয়েছেন, সঠিক সময় এলে তিনি অবশ্যই বিয়ের সিদ্ধান্ত নেবেন—এ বিষয়ে রুক্মিণীর মতও একই।উল্লেখ্য, ২০১৭ সাল থেকে একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন দেব ও রুক্মিণী। তবে সিনেমার চেয়েও বাস্তব জীবনের রসায়নেই দর্শকদের আগ্রহ বেশি বলে মনে করছেন টলিপাড়ার অনেকে।
