গ্রাম থেকে শহর
News & Much More

29.9 C
Kolkata
29.9 C
Kolkata
More
    Home Entertainment নাম বদলে ফেললেন রুক্মিণী মৈত্র 

    নাম বদলে ফেললেন রুক্মিণী মৈত্র 

    0
    40
    ছবি সৌজন্যে : ইন্সটাগ্রাম

    বর্তমান প্রজন্মের তারকারা  সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। নিজেদের কাজ, ব্যক্তিগত মুহূর্ত কিংবা নানা আপডেট নিয়মিত ফ্যান ফলোয়ারদের সঙ্গে শেয়ার করে নেন তারা।

    সেই তালিকায় রয়েছেন টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্রও।তবে এবার তার সোশ্যাল মিডিয়ায় ইন্সটাগ্রামের প্রোফাইলে চোখ পড়তেই চমকে গিয়েছেন ফ্যানরা।নিজের নাম বদলে ফেলেছেন অভিনেত্রী, অর্থাৎ নামের বানানেই পরিবর্তন এনেছেন। এতদিন তার পদবী লেখা হতো,Maitra। এখন সেটি বদলে হয়েছে,Maitr। অর্থাৎ পদবী থেকে একটি অক্ষর সরিয়ে ফেলেছেন তিনি।হঠাৎ এই নাম পরিবর্তনের কারণ নিয়ে এখনও কোনো ব্যাখ্যা দেননি রুক্মিণী। তবে সোশ্যাল মিডিয়ায় নতুন পরিচয় ব্যবহার করায় বিষয়টি নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা।বিনোদন দুনিয়ায় নাম বদলের ঘটনা নতুন নয়।ক্যারিয়ারের শুরুতে কিংবা জনপ্রিয়তা বাড়ানোর জন্য অনেক তারকাই নিজেদের নাম পরিবর্তন করেছেন।কিশোর কুমার, কুমার শানু, বাপ্পি লাহিড়ী, বাবুল সুপ্রিয় ও শানসহ বহু তারকাই পেশাগত কারণে নাম বদল করেছিলেন।টলিউডেও এই প্রবণতা বহু পুরনো। উত্তম কুমার থেকে মান্না দে,অনেকেই ঘরের নামের বাইরে অন্য নামে জনপ্রিয় হয়েছেন।

    বর্তমান প্রজন্মে দেব, জিৎ ও কোয়েল মল্লিকদের পর এবার সেই তালিকায় নতুন সংযোজন রুক্মিণী।নাম বদলের সিদ্ধান্তটি অভিনেত্রী রুক্মিণী মৈত্র নিজের ইচ্ছায় নাকি কারও পরামর্শে নিয়েছেন, তা এখনও স্পষ্ট নয়।