ইমরান খানের মৃত্যুর গুঞ্জন, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা

0
62
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের মৃত্যুর গুঞ্জন ঘিরে আবারও উত্তেজনা তৈরি হয়েছে। আদিয়ালা কারাগারে বন্দী এই নেতার সঙ্গে তার পরিবার বা দলীয় কেউই দেখা করতে পারছেন না।

স্বজনরা আশঙ্কা করছেন, প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটারের বর্তমান অবস্থার বিষয়ে কিছু লুকানো হচ্ছে। এই উত্তেজনার মধ্যেই রাওয়ালপিন্ডিতে ৩ ডিসেম্বর পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় পাঁচ বা ততোধিক ব্যক্তির যেকোনো সমাবেশ, মিছিল বা প্রতিবাদ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। একইসঙ্গে উল্লেখ করা হয়েছে, কিছু গোষ্ঠী বড় ধরনের জমায়েত ও সহিংসতার পরিকল্পনা করছে, যা গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তার জন্য হুমকি হতে পারে।

অন্যদিকে, ইমরান খানের পরিবার বলছে, তিন সপ্তাহ পেরিয়ে গেলেও তার বেঁচে থাকার দৃশ্যমান প্রমাণ পাওয়া যাচ্ছে না। এক বিবৃতিতে ইমরানের ছেলে কাসিম খান বলেছেন, বাবা নিরাপদ আছেন, আহত আছেন, নাকি বেঁচে আছেন,এটা না জানা এক ধরনের মানসিক যন্ত্রণা।