গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment মৌনি-সুরাজের বিচ্ছেদের গুঞ্জন 

    মৌনি-সুরাজের বিচ্ছেদের গুঞ্জন 

    0
    6
    ছবি সৌজন্যে : এক্স

    অভিনেত্রী মৌনি রায় ও তার স্বামী সুরাজ নাম্বিয়ারের বৈবাহিক সম্পর্ক নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। সম্প্রতি সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এই দম্পতি একে অপরকে আনফলো করেছেন, যা তাদের ফ্যানদের মধ্যে বিচ্ছেদের আশঙ্কা তৈরি করেছে।

    ২০২২ সালে ধুমধাম করে বিয়ে করা এই জুটির এমন আচরণ অনলাইন দুনিয়ায় এখন, টক অব দ্য টাউন।মৌনি ও সুরাজ সাধারণত সোশ্যাল মিডিয়ায় একে অপরের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি ও ভিডিও নিয়মিত শেয়ার করতেন।কিন্তু হঠাৎ করেই একে অপরকে ফলো করা বন্ধ করে দেওয়া এবং ব্যক্তিগত কোনো ছবি পোস্ট না করায় সন্দেহ দানা বাঁধছে। এই বিষয়ে এখন পর্যন্ত মৌনি রায় বা সুরাজ নাম্বিয়ার কেউই কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। তাদের এই নীরবতা জল্পনাকে আরো উসকে দিচ্ছে।উল্লেখ্য ২০২২ সালের ২৭শে জানুয়ারি গোয়ায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই জুটি।মালায়ালি এবং বাঙালি—উভয় পরিবারের ধর্মীয় রীতি মেনে সম্পন্ন হওয়া সেই বিয়েটি ছিল বলিউডের অন্যতম আলোচিত বিষয়। দুই ভিন্ন সংস্কৃতির এই মিলনকে তখন ফ্যানরা বেশ ইতিবাচকভাবেই গ্রহণ করেছিলেন।

    ওদিকে ব্যক্তিগত জীবন নিয়ে টানাপড়েনের খবরের মাঝেই পেশাগত জীবনে মৌনি রায় বেশ ব্যস্ত সময় পার করছেন। ২০২৬ সালে তার বেশ কয়েকটি বড় কাজ মুক্তির অপেক্ষায় রয়েছে।