গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata বাংলা ছাড়া কোথাও হুলিগানিজম নেই, লজ্জা লাগে রূপার

    বাংলা ছাড়া কোথাও হুলিগানিজম নেই, লজ্জা লাগে রূপার

    0
    84
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বাংলা ছাড়া অন্য কোথাও হুলিগানিজম হচ্ছে না। অমিত শাহ-র সঙ্গে বৈঠকের পরেই ক্ষোভ উগরে দিয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন বাংলা ছাড়াও অন্য রাজ্যে এসআইআর হচ্ছে।

    কিন্তু কোথাও কোনও সমস্যা নেই। তিনি আরও বলেছেন মা মাটি মানুষের ব্যাখ্যা সব সময় শোনেন। আর এই পশ্চিমবঙ্গে দুর্নীতি আর অনুপ্রবেশ প্রাতিষ্ঠানিক চেহারা নিয়েছে। এরাজ্যে মা-বোনেদের কোনও সুরক্ষা নেই। এরাজ্যে মাটি অনুপ্রবেকারীদের দখলে চলে গিয়েছে। যারা এরাজ্যের মানুষ তারাই এখন জমি হারা।

    কলকাতার পরিস্থিতিও ক্রমশ খারাপ হচ্ছে। অভিনেত্রী তথা বিজেপি নেত্রী বলেছেন এমনটা আর সহ্য করা যাচ্ছে না। এমন অবস্থা যে নিজেকে একজন বাঙালি বলতে লজ্জা বোধ হয়।