
শেয়ার বাজারে অস্থিরতার জেরে সর্বকালীন পতন টাকার দামে। ডলারের তুলনায় টাকার মূল্য দাঁড়িয়েছে ৮৪ দশমিক ৪৩।
বৃহস্পতিবার এক ধাক্কায় ৪ পয়সা পড়ে যায় টাকার দাম। চলতি বছরের ৩১ অক্টোবর সর্বকালীন নিচে নেমেছিল টাকার দাম। সেদিন ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার দাম ছিল ৮৪ দশমিক ১০ টাকা। তারপর থেকে ক্রমেই নেমেছে টাকার দাম। অবশষে এদিন বিদেশি মুদ্রা বিনিময় বাজার বন্ধের সময় দেখা যায়, টাকার দাম ডলারের তুলনায় সর্বকালীন পতনের সম্মুখীন হয়েছে। এদিন বাজার খোলার সময় টাকার দাম ছিল ৮৪ দশমিক ৪০ টাকা। পরে তা সর্বোচ্চ অবস্থান ৮৪ দশমিক ৩৯ টাকায় পৌঁছলেও ক্রমেই কমতে থাকে দাম। শেষপর্যন্ত তা দাঁড়ায় ৮৪ দশমিক ৪৩ টাকায়।গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় ফিরেছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। আর তারপর থেকেই মার্কিন শেয়ার বাজার চাঙ্গা হতে শুরু করেছে।
আর তারই প্রভাবে টাকার দাম পড়তে শুরু করেছে। এর ফলে বিদেশ ঋণ শোধের খরচ বাড়ছে।
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল








