দুই বোনের জীবনের গল্প নার্ভ

0
302
The story of two sisters lives is nerve wracking
The story of two sisters lives is nerve wracking
দুই বোনের জীবনের গল্প নিয়ে ছবি নার্ভ। বড়পর্দায় আসছে পরিচালক সায়ন বসু চৌধুরীর নতুন ছবি নার্ভ। মুক্তি পেয়েছে ফার্স্ট লুক।
মুখ্য চরিত্রে অভিনয় করছেন অক্ষয় অরুন, রূপসা মুখোপাধ্যায়, অনন্যা গুহ প্রমুখ। রিতিকার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী অনন্যা গুহকে, যিনি ছোট থেকে হাটাচলা করতে পারেন না। জীবনের সমস্ত দ্বায়িত্ব রয়েছে দিদি অনন্যার উপরে। অন্যদিকে, অভিনেতা অক্ষয় অরুনকে দেখা যাবে দেবের চরিত্রে, যে রিতিকার ভালোলাগার মানুষ। তিনজনের জীবনের আঙ্গিকে তৈরি এই গল্প। ছবির শ্যুটিং হয়েছে কলকাতা শহরে। ছবিতে বেশ কয়েকটি গান রয়েছে। একটি গানে কন্ঠ দিয়েছেন গায়ক রাজ বর্মন।চলতি বছরে বড়পর্দায় মুক্তি পাবে নার্ভ।