বিবাহিতদের অবিবাহিত দেখিয়ে রূপশ্রীর টাকা, অভিযুক্ত পঞ্চায়েত প্রধান

0
384
ছবি সৌজন্যে : নিজস্ব

বিবাহিত মহিলাদের অবিবাহিত দেখিয়ে পঞ্চায়েত প্রধান রূপশ্রী প্রকল্পের টাকা পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে বীরভূমের নলহাটিতে।

অভিযোগ কাটমানি নিয়ে নলহাটির ভদ্রপুর ২ নম্বর ব্লকের পঞ্চায়েত প্রধান অন্তত ২০ জন বিবাহিত মহিলাকে রূপশ্রী প্রকল্পের ভুয়ো শংসাপত্র দিয়ে ২৫ হাজার টাকা পাইয়ে দিয়েছেন। শুধু তাই নয় প্রকল্পের টাকা পেতে ভুয়ো বিয়ের কার্ড তৈরি করা হয়েছে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে আগেই বিডিওর কাছে অভিযোগ জানিয়েছিলেন গ্রামবাসীরা।

কিন্তু পদক্ষেপ না হওয়ায় এবার জেলাশাসক এবং পুলিশ সুপারকে চিঠি দিয়েছেন গ্রামবাসীরা। জেলাশাসক খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।