গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Malda কাটমানি’ দিয়েও মেলেনি রূপশ্রীর টাকা, অভিযোগ মালদহে

    কাটমানি’ দিয়েও মেলেনি রূপশ্রীর টাকা, অভিযোগ মালদহে

    0
    190
    ছবি সৌজন্যে : নিজস্ব
    মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্প রূপশ্রীতে কাটমানি দিয়েও টাকা না পাওয়ার অভিযোগ। মালদহের হরিশচন্দ্রপুর ১ নম্বর ব্লকের রাঙ্গাইপুরের বাসিন্দা রুকসানা খাতুনের বিয়ে হয় ২০২৩ সালের অক্টোবর মাসে।
    নিয়ম অনুযায়ী রূপশ্রীর অর্থ পাওয়ার জন্য নির্দিষ্ট আবেদনও করেছিলেন তিনি। সেই সময়ই তাঁকে ৩০০০ টাকা কাটমানিও দিতে হয় বলে অভিযোগ। তারপরেও প্রকল্পের অর্থ না মেলায় স্থানীয় বিডিও কাছে লিখিত আবেদনও জানান হয় তাঁর পরিবারের তরফে। সম্প্রতি দুয়ারে সরকার শিবিরেও নিজেদের অভিযোগ জানিয়েছেন রুকসানার মা নূরেশা বিবি, ভাই রাজ্জাক আলি।
    এই মালদহতে এসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং ঘোষণা করেছিলেন, সরকারি প্রকল্পের জন্য কাউকে কাটমানি দেবেন না। তবুও কাটমানি চিত্র না বদলানোয় বিজেপি, তৃণমূল রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে।