গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National ভারতে গ্রামীণ দারিদ্র‌ ৫ শতাংশেরও কম : মোদী

    ভারতে গ্রামীণ দারিদ্র‌ ৫ শতাংশেরও কম : মোদী

    0
    103
    ছবি সৌজন্যে : এক্স

    ভারতে গ্রামীণ দারিদ্র‌্য কমে ৫ শতাংশেরও কম হয়েছে । গ্রামীণ ভারত মহোত্সব অনুষ্ঠানের মঞ্চ থেকে জোর দিয়ে এই কথাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের রিপোর্টে প্রকাশ করা হয়েছে, ২০১২ সালে ভারতের গ্রামে দারিদ্র‌্য ছিল প্রায় ২৬ শতাংশ।

     

     

    সেখানে ২০২৪ সালে ভারত গ্রামীণ দারিদ্র‌্য কমে ৫ শতাংশেরও কম হয়েছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেছেন, ২০১৪ সাল থেকে তিনি ক্রমাগত এবং প্রতি মুহূর্তে গ্রামীণ ভারতের সেবায় নিযুক্ত হয়েছেন। গ্রামের মানুষকে মর্যাদাপূর্ণ জীবন দেওযা কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকার। সরকারের দৃষ্টিভঙ্গি হল ভারতের গ্রামের মানুষের যেন ক্ষমতায়ন হয়, তারা যেন উন্নতির আরও বেশি করে সুযোগ পায়। গ্রামের মানুষের জীবনযাত্রা সহজ করতে প্রতিটি গ্রামে মৌলিক সুবিধার নিশ্চয়তা দেওয়া হয়েছে । শনিবার ভারত মন্ডোপমে গ্রামীণ ভারত মহোত্সবের উদ্বোধনে প্রধানমন্ত্রী কারিগরদের সঙ্গে মতবিনিময় করেছেন। তাঁদের শিল্পকলা চাক্ষুস করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ২০২৫ সালের শুরুতে গ্রামীণ ভারত মহোত্সবের এই জমকালো অনুষ্ঠান ভারতের উন্নয়ন যাত্রার সূচনা করছে। লক্ষ লক্ষ গ্রামের প্রতিটি বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে যাচ্ছে। ডিজিটাল প্রযুক্তির সাহায্যে দেশের সেরা ডাক্তার এবং হাসপাতালগুলিকে গ্রামের সঙ্গে সংযুক্ত করে টেলিমেডিসিনের সুবিধার ব্যবস্থা করা হয়েছে ।

     

    গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার জন্য অর্থনৈতিক নীতিগুলির দিকে লক্ষ্য দেওয়া উচিত।