
তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে কম্বল বিলি আর খিচুড়ি খাওয়া নিয়ে হুড়োহুড়ির ঘটনায় আহত হয়েছেন পাঁচজন মহিলা সহ ৭ জন। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদার তুলসিহাটায়।
জানা গিয়েছে, বুধবার তৃণমূল কংগ্রেসের ২৮ তম প্রতিষ্ঠা দিবসে মালদার তুলসিহাটা হাইস্কুল মাঠে অনুষ্ঠান চলছিল। সেখানেই দেড় হাজার কম্বল বিলি আর খিচুড়ি খাওয়া নিয়ে হুড়োহুড়ি পড়ে যায়। মাঠের পাশে নির্মাণকাজের জন্য থরে থরে ইঁট সাজানো ছিল। হুড়োহুড়িতে ইটের দেওয়াল আচমকাই পড়ে যায় সেখানে উপস্থিত থাকা সাধারণ মানুষের ওপর। যারফলে গুরুতর আহত হন পাঁচ মহিলা সহ ৭ জন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। গোটা ঘটনায় শাসকদলের দিকে আঙুল তুলেছে বিরোধীরা।









