গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International রাশিয়া ও ইউক্রেন যুদ্ধবিরতিতে সম্মত, ট্রাম্পের ঘোষণা

    রাশিয়া ও ইউক্রেন যুদ্ধবিরতিতে সম্মত, ট্রাম্পের ঘোষণা

    0
    20
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধে এই প্রথম একসঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন, ৯ থেকে ১১ মে তিন দিনের যুদ্ধবিরতি কার্যকর হবে।

    একই সঙ্গে দু’ দেশ পরস্পরের ১ হাজার করে বন্দি বিনিময় করবে। দুই পক্ষই এই ঘোষণা নিশ্চিত করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রামে লিখেছেন, রাশিয়া ১ হাজারের বিপরীতে ১ হাজার বন্দি বিনিময়ে সম্মত হয়েছে এবং ৯, ১০ ও ১১ মে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। এক্সে পোস্ট করে তিনি বলেছেন, রেড স্কয়ারের চেয়ে ইউক্রেনীয় বন্দিদের জীবন অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট ট্রাম্প ও তার দলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, রাশিয়া যেন এই চুক্তি মেনে চলে তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রকে ভূমিকা রাখতে হবে।

    ক্রেমলিনের পররাষ্ট্রনীতি উপদেষ্টা ইউরি উশাকভ জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাব রাশিয়ার কাছে গ্রহণযোগ্য। রাশিয়া আগে থেকেই তাদের বিজয় দিবস উপলক্ষে দুদিনের একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করে ছিল। ইউক্রেনও আগে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল বলে জানিয়েছে কিয়েভ। তবে দু’ পক্ষ আগেকার যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য একে অপরকে দোষ দিয়ে আসছে। প্রেসিডেন্ট ট্রাম্প তার পোস্টে বলেছেন, আশা করি এটাই এই দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধের শেষের শুরু এবং যুদ্ধ অবসানের আলোচনায় ক্রমাগত অগ্রগতি হচ্ছে।