গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home International নতুন করে শান্তি আলোচনায় রাশিয়া ও ইউক্রেন: জেলেনস্কি

    নতুন করে শান্তি আলোচনায় রাশিয়া ও ইউক্রেন: জেলেনস্কি

    0
    100
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    তুরস্কের ইস্তানবুলে বুধবার রাশিয়া ও ইউক্রেন নতুন করে শান্তি আলোচনায় বসতে চলেছে, একথা জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের নিরাপত্তা পরিষদের প্রধান রুস্তেম উমেরভের সঙ্গে এনিয়ে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি।
    তবে মস্কো এখনও শাস্তি আলোচনা নিয়ে কোনও মন্তব্য করেনি। তবে রাশিয়ান কিছু সংবাদ মাধ্যমের দাবি, আগামী বৃহস্পতিবার ও শুক্রবার এই দু দিন আলোচনা হতে পারে। সম্প্রতি জেলেনস্কি রাশিয়ার সঙ্গে নতুন করে শান্তি আলোচনার প্রস্তাব দেন।
    ৫০ দিনের ভিতরে যুদ্ধবিরতি না হলে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে হুঁশিয়ারিও দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ইউক্রেনে হামলা জোরদার করার পরই ইউক্রেনকে নতন করে অস্ত্র সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আমেরিকা।