১ এপ্রিল থেকে গ্যাসোলিন রফতানি বন্ধের ঘোষণা রাশিয়ার

0
75
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
পশ্চিম এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের চলতি সংঘাতের প্রভাব পড়ছে বিশ্ব জ্বালানি বাজারে। এই পরিস্থিতিতে ১ এপ্রিল থেকে তারা গ্যাসোলিন রফতানি বন্ধ করবে।
এই পদক্ষেপের মূল লক্ষ্য দেশের ভিতরে জ্বালানির জোগান ঠিক রাখা এবং দাম নিয়ন্ত্রণে রাখা। রাশিয়া সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিম এশিয়ার এই সংঘাতের কারণে বিশ্ববাজারে তেল ও পেট্রোলিয়াম পণ্যের দামে বড় ওঠানামা হচ্ছে।
রাশিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টার আলেকজান্ডার নোভাক জানিয়েছেন, বিদেশে রাশিয়ার জ্বালানির চাহিদা এখনও শক্তিশালী রয়েছে । কিন্তু দেশের বাজারকে আগে গুরুত্ব দেওয়া হচ্ছে । এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটি উচ্চ পর্যায়ের বৈঠকের পর। সেই বৈঠকে দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখানে বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হয় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি নির্দেশ। যেখানে বলা হয়েছে দেশের জ্বালানির দাম যেন পূর্বাভাসের চেয়ে বেশি না বাড়ে।