গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International বোমা বিস্ফোরণে নিহত রুশ পরমাণু সুরক্ষা বাহিনীর প্রধান 

    বোমা বিস্ফোরণে নিহত রুশ পরমাণু সুরক্ষা বাহিনীর প্রধান 

    0
    187
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন রাশিয়ার পরমাণু সুরক্ষা বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ। ক্রেমলিন থেকে প্রায় সাত কিলোমিটার দক্ষিণ-পূর্বে রিয়াজান্সকি প্রসপেক্টর আবাসনের বাইরে একটি ইলেকট্রিক স্কুটারের মধ্যে বিস্ফোরকটি রাখা ছিল।
    তা ফাটতেই ছিন্নভিন্ন হয়ে যায় ওই আধিকারিক এবং তাঁর সহকারীর দেহ। রাশিয়ার পারমাণবিক, জৈবিক এবং রাসায়নিক অস্ত্র বাহিনীর দায়িত্বে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ। রুশ সংবাদমাধ্যমে বিস্ফোরণস্থল এবং স্কুটারের ধ্বংসাবশেষের কিছু ছবি প্রকাশিত হয়েছে। যেখানে দেখা গিয়েছে ছিন্নভিন্ন দু’টি দেহ পড়ে থাকতে দেখা গিয়েছে।
    ইতিমধ্যেই ঘটনাস্থল ঘিরে ফেলেছে পুলিশ বাহিনী। ফৌজদারি একটি মামলাও দায়ের হয়েছে।