জাপান সাগরে ডুবোজাহাজ বিরোধী মহড়ায় রাশিয়া-চিন

0
178
ছবি সৌজন্যে : এক্স
জাপান সাগরে ডুবোজাহাজ বিরোধী মহড়া শুরু  করেছে রাশিয়া ও চিন। দুই দেশের নৌবাহিনীর তরফে এই যৌথ মহড়া চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। রবিবার জাপান সাগরে রাশিয়ান এবং চিনা নৌ বাহিনীর জাহাজ চলাচল করেছে।
এই যৌথ মহড়ায় ছিল ডুবোজা়হাজ ধ্বংসকারী বিশাল এক রাশিয়ান জাহাজ এবং চিনের অন্তত দু’টি আক্রমণাত্মক যুদ্ধজাহাজ। এ ছাড়া দুই দেশের ডিজেল-বিদ্যুৎচালিত ডুবোজাহাজ মহড়ায় যোগ দিয়েছিল। ছিল ডুবোজাহাজ উদ্ধারকারী চিনা জাহাজ। এই যৌথ মহড়ার নাম দেওয়া হয়েছে মেরিটাইম ইন্টার‌্যাকশন ২০২৫।
এই মহড়ায় রাশিয়া এবং চিনের নাবিকেরা গুলি চালাবেন, ডুবোজাহাজ ধ্বং‌সের কার্যকলাপ এবং বিমান প্রতিরক্ষা কার্যকলাপ অনুশীলন করবেন। এ ছাড়া, সমুদ্রে অনুসন্ধান ও উদ্ধার অভিযানের উন্নতির জন্য যৌথ ভাবে চলবে অনুশীলন। দাবি করা হচ্ছে, রাশিয়া এবং চিনের এই মহড়া আক্রমণাত্মক নয়, বরং সম্পূর্ণ প্রতিরক্ষামূলক।