গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International ইরানে আমেরিকার হামলার নিন্দা রাশিয়ার

    ইরানে আমেরিকার হামলার নিন্দা রাশিয়ার

    0
    255
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে আমেরিকার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার কড়া নিন্দা জানিয়েছে রাশিয়া। ওই হামলাকে দায়িত্বজ্ঞানহীন, উস্কানিমূলক ও বিপজ্জনক বলে মন্তব্য করা হয়েছে।
    জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া বলেছেন, যুক্তরাষ্ট্র জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির লঙ্ঘন করেছে। এসব পদক্ষেপ মধ্যপ্রাচ্যকে একটি বড় যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে, যার পরিণতি ভয়াবহ হতে পারে। এমনি পারমাণবিক বিপর্যয়ও ঘটতে পারে বলে জানিয়েছে রাশিয়া।
    রুশ রাষ্ট্রদূত আরও বলেছেন আমেরিকা একরকম প্যান্ডোরার বাক্স খুলে দিয়েছে। এখন কেউ জানে না এর পরিণতি কী হতে পারে। আমেরিকা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তত্ত্বাবধানে থাকা পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা চালিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মতামতকে সম্পূর্ণভাবে অবজ্ঞা করেছে।