
ইরানের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে রাশিয়া প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানিয়েছেন,মস্কোর সঙ্গে তেহরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
ইরানি পারমাণবিক স্থাপনায় আমেরিকা ও ইসরায়েলের চালানো সাম্প্রতি হামলার নিন্দা জানিয়েছে ক্রেমলিন। কিছু দিন আগে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার উদ্দেশ্যে ওই হামলা চালানো হয়। তবে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করেছে।
রাশিয়া ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বর্তমান পরিস্থিতি কীভাবে দেখছে এবং মস্কো কি তেহরানের সঙ্গে সম্পর্ক আরও গভীর করবে,সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়া অবশ্যই ইরানের সঙ্গে সব ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের জন্য প্রস্তুত রয়েছে। ইরান,রাশিয়ার অংশীদার এবং রাশিয়ার সম্পর্ক অত্যন্ত গতিশীলভাবে গড়ে উঠছে।









