গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home International নাগরিকদের ওপর নজরদারি, রাশিয়ার নতুন অ্যাপ

    নাগরিকদের ওপর নজরদারি, রাশিয়ার নতুন অ্যাপ

    0
    196
    ছবি সৌজন্যে : এক্স

    সেপ্টেম্বর থেকে রাশিয়ার বাজারে আসতে যাওয়া সব ধরনের ডিজিটাল ডিভাইসে নতুন একটি মেসেঞ্জার অ্যাপ থাকবে। এর মাধ্যমে ক্রেমলিন রুশ জনসাধারণের ওপর গুপ্তচরবৃত্তি করতে পারবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

    এক রিপোর্টে বলা হয়েছে, এ বছরের সেপ্টেম্বর থেকে রাশিয়ার বাজারে বিক্রি হতে যাওয়া সব ধরনের ডিভাইসে ম্যাক্স নামের অ্যাপটি ইনস্টল করা থাকবে।অ্যাপটি বার্তা প্রদান ও ভিডিও কল পরিষেবার পাশাপাশি সরকারি পরিষেবা, মোবাইল পেমেন্ট সেবাসহ একটি বিস্তৃত সুবিধাসম্পন্ন হবে। তবে বিশেষজ্ঞদের মতে, অ্যাপটির অভ্যন্তরে এমন সফ্টওয়্যার রয়েছে যা গুপ্তচরবৃত্তি করতে পারে। যা রাশিয়ার নিরাপত্তা পরিষেবা এফএসবিকে একটি কঠোর নজরদারি কার্যক্রম পরিচালনার সুযোগ দেবে।

    অ্যাপটির সার্ভার রাশিয়ায় অবস্থিত হওয়ায় এটি রুশ আইনের অধীন হবে ও এফএসবিকে নির্দিষ্ট কিছু বিষয়ে প্রবেশাধিকার অনুমতি দেবে বলে ব্যাখ্যা করেছেন বিশেষজ্ঞরা।নতুন অ্যাপটি চালু হওয়ার পর দেশটিতে ৭০ শতাংশেরও বেশি নাগরিকের ব্যবহার করা বিশ্বব্যাপী বার্তা প্রদান অ্যাপ হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।