গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International কিয়েভে ব্যাপক ড্রোন-মিসাইল হামলা রাশিয়ার

    কিয়েভে ব্যাপক ড্রোন-মিসাইল হামলা রাশিয়ার

    0
    97
    ছবি সৌজন্যে : এক্স

    ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় শহরের বিদ্যুৎ ও জলের সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছে দেশটির বিমান বাহিনী। রিপোর্টে বলা হয়েছে,গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনের জ্বালানি স্থাপনা ও রেল ব্যবস্থায় রাশিয়ার বিমান হামলা বেড়েছে।

    আগের তিন শীতকালেও এমন হামলা চালানো হয়েছিল, ফলে প্রচণ্ড ঠাণ্ডায় মানুষ গরমের ব্যবস্থা ছাড়াই দিন কাটাতে বাধ্য হয়।জানা গেছে,শুক্রবার সকালে কিয়েভে একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাজধানী কিয়েভ রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে রয়েছে। পাশাপাশি তারা কিয়েভের বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বানও জানায়।কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, রুশ বাহিনী গুরুত্বপূর্ণ পরিকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে অন্তত ন’জন আহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    ক্লিটসকো টেলিগ্রামে এক পোস্টে লিখেছেন, রাজধানীর পূর্বাঞ্চলে বিদ্যুৎ নেই। ফলে জলের সরবরাহেও সমস্যা দেখা দিয়েছে।ইউক্রেনের জ্বালানি মন্ত্রী স্বেতলানা গ্রিনচুক বলেছেন, রুশ বাহিনী বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ব্যাপক হামলা চালাচ্ছে।গ্রিনচুক ফেসবুকে লিখেছেন,জ্বালানি কর্মীরা ক্ষয়ক্ষতির প্রভাব কমাতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছেন।