গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home International রাশিয়াকে নিঃশর্তভাবে হামলা বন্ধ করতে হবে : জেলেনস্কি

    রাশিয়াকে নিঃশর্তভাবে হামলা বন্ধ করতে হবে : জেলেনস্কি

    0
    143
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    রাশিয়াকে অবিলম্বে ও নিঃশর্তভাবে ইউক্রেনে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার হামলায় কমপক্ষে ন’জন নিহত হওয়ার পর এ আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

    ইউক্রেনের প্রেসিডেন্ট সোশ্যাল মিডিয়া এক্স-এ এক পোস্টে বলেছেন, ইউক্রেন পূর্ণ যুদ্ধবিরতি ও হামলা বন্ধে সম্মত হওয়ার ৪৪ দিন অতিক্রান্ত হয়েছে এবং রাশিয়া ৪৪ দিন ধরে ইউক্রেনের জনগণকে হত্যা করে চলেছে।এদিকে,ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ক্রিমিয়ার ওপর রাশিয়ার দখল মেনে নিতে অস্বীকৃতি জানানোয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে তিরস্কার করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেছেন, শান্তি আলোচনাকে বাধাগ্রস্ত করার জন্য জেলেনস্কিই দায়ী।সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশালে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, রাশিয়া-ইউক্রেনের মধ্যে বর্তমান যুদ্ধ বন্ধের জন্য শান্তি চুক্তি আলোচনা অনেকটাই এগিয়েছিল। কিন্তু ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে এই যুদ্ধকে আরও দীর্ঘায়িত করবেন।এর আগে, মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আমেরিকার প্রস্তাবিত শান্তি চুক্তির একটি রোডম্যাপ তুলে ধরেন।

    তিনি বলেছেন, এটি দুই পক্ষকেই একটি সমঝোতায় পৌঁছাতে বাধ্য করবে। ভ্যান্স আরও জানিয়েছেন,রাশিয়া ও ইউক্রেন,উভয়কেই কিছু কিছু অঞ্চল ছাড়তে হবে।তবে কার কোন ভূখণ্ডকে ছাড় দিতে হবে, সে ব্যাপারে সুনির্দিষ্ট কিছু জানায়নি মার্কিন প্রশাসন।