গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home International রাশিয়া-উত্তর কোরিয়া বৃহত্তর হুমকি : ন্যাটো প্রধান

    রাশিয়া-উত্তর কোরিয়া বৃহত্তর হুমকি : ন্যাটো প্রধান

    0
    158

    ন্যাটোর প্রধান মার্ক রুট্টে বলেছেন,ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সাথে উত্তর কোরিয়ার সামরিক সহযোগিতা এমন একটা হুমকি যা ইউরোপের বাইরেও প্রসারিত এবং সমষ্টিগতভাবে এর মোকাবিলা করা দরকার।

    হাঙ্গেরিতে ইউরোপীয় নেতাদের সাথে বৈঠকের আগে রুট্টে বলেছেন,উত্তর কোরিয়ার ভূমিকা কার্যত দেখিয়ে দিচ্ছে চীন, উত্তর কোরিয়া, রাশিয়া ও অবশ্যই ইরানের মতো দেশগুলো কিভাবে একসাথে কাজ করছে।তিনি বলেছেন, এটা কেবল ন্যাটোর ইউরোপীয় অংশের জন্য নয়, বরং আমেরিকার জন্যও বড়সড় হুমকি কারণ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে উত্তর কোরিয়ার সাহায্যের বিনিময়ে রাশিয়া এই দেশকে অত্যাধুনিক প্রযুক্তি সরবরাহ করছে।রুট্টে বলেছেন,রাশিয়া যদি ইউক্রেনে সফল হয়, তাহলে তারা আরো সাহসী ও ভালোভাবে সজ্জিত হয়ে উঠবে যা ন্যাটোর সীমান্ত ও আমেরিকার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে।ন্যাটোর নেতা বলেছেন, সমষ্টিগতভাবে কিভাবে এই হুমকির মোকাবিলা করতে পারা যাবে ও বিশ্বে তাঁদের অঞ্চলগুলোকে নিরাপদ রাখতে পারা যাবে,তা নিয়ে নতুন ট্রাম্প প্রশাসনের সাথে আলোচনা করতে তিনি আগ্রহের সাথে অপেক্ষা করছেন।

     এর আগে সিউলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়ল বলেছেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে উত্তর কোরিয়া কতটা যুক্ত হয় সে দিকে লক্ষ্য রেখে তার সরকার ধীরে ধীরে সহযোগিতার কৌশলকে ধাপে ধাপে নির্ধারণ করবে।

    ছবি  সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক