৩০ দিন হামলা বন্ধ শক্তিকেন্দ্রগুলিতে, ট্রাম্পকে আশ্বাস পুতিনের

0
112
ছবি  সৌজন্যে : প্রতিনিধিত্ত্বমূলক 
আপাতত ৩০ দিনের জন্য ইউক্রেনের শক্তিকেন্দ্রগুলিতে কোনও রকম আক্রমণ চালাবে না রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দীর্ঘ ফোনালাপে এমনই প্রতিশ্রুতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
হোয়াইট হাউস সেই তথ্য প্রকাশ্যে এনেছে। তবে রাশিয়ার দাবি, ইউক্রেনকে বিদেশি সামরিক সাহায্য বন্ধ করতে হবে। এ নিয়ে পুতিন বলেছেন, রাশিয়ার বোলগোরেয়ায় ইউক্রেনের আক্রমণকে প্রতিহত করা হবে। হোয়াইট হাউসের তরফে বলা হয়েছে, যুদ্ধের ফলে রাশিয়া ও ইউক্রেনের প্রচুর মানুষের মৃত্যু হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে সম্পত্তিরও। জানা গিয়েছে, কৃষ্ণ সাগরে যুদ্ধবিরতি ইস্যুতে বৈঠকের জন্য আগ্রহী আমেরিকা ও ইউক্রেন।
১৭৫ জন বন্দী প্রত্যার্পণ, ইউক্রেনের আহত ২৩ সেনাকে সেদেশে পাঠাতে সহমত পোষণ করেছে রাশিয়া। এদিকে ইউক্রেনের বসত এলাকায় রাশিয়া ফের বোমারু হানাদারি চালিয়েছে বলে অভিযোগ করেছেন জেলেনস্কি।