‘বিজয় দিবস’-এ প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ রাশিয়ার

0
120
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
৯ মে রাশিয়ার ৮০ তম বিজয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ বার্তা পাঠিয়েছে রাশিয়া। প্রথমবার কোনও ভারতীয় প্রধানমন্ত্রীকে এই অনুষ্ঠানে যোগদানের জন্য নিয়ন্ত্রণ জানানো হয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে এই দিনেই জয় পেয়েছিল সোভিয়েত রাশিয়া। ওই দিন আয়োজিত কুচকাওয়াজে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী মোদী। জানা গিয়েছে ভারতের সশস্ত্র বাহিনীর একটি ইউনিটও রেড স্কোয়ারে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবে।
রাশিয়ার উপ বিদেশমন্ত্রী অ্যান্ড্রু রুদেনকো এই বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রী মোদীর পাশাপাশি অন্যান্য দেশের রাজনৈতিক নেতাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।