গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk রাশিয়া-ইউক্রেন সংঘাত, মস্কোয় ডোভাল 

    রাশিয়া-ইউক্রেন সংঘাত, মস্কোয় ডোভাল 

    0
    185
    রুশ-ইউক্রেন সংঘাতের আবহেই এ বার মস্কো যাচ্ছেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।এমনটাই সূত্রের খবর। সাউথ ব্লক সূত্রে খবর, চলতি সপ্তাহেই মস্কোর উদ্দেশে রওয়া দেবেন তিনি।
    রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির মীমাংসা করতেই অজিত ডোভালের এই সফর বলে মনে করছেন কূটনীতিবিদরা। গত দু’মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া ও ইউক্রেন দুই দেশেই সফরে গিয়েছেন। পৃথক পৃথক বৈঠক করেছেন ভ্লাদিমির পুতিন ও জ়েলেনস্কির সঙ্গে। প্রধানমন্ত্রীর রাশিয়া ও ইউক্রেন সফরের পরই এবার রাশিয়া সফরে যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।ইউক্রেন থেকে ভারতে ফেরার পরই ২৭ অগস্ট রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা হয়েছিল প্রধানমন্ত্রীর। রাশিয়ায় ভারতীয় দূতাবাস থেকে জানানো হয়েছিল, ইউক্রেন সফর প্রসঙ্গেই ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা হয়েছিল তাঁদের। সূত্রের খবর, ওই দিনের ফোনালাপেই শান্তি আলোচনায় অজিত ডোভালকে মস্কোয় পাঠানোর বিষয়ে কথা হয়েছিল দুই দেশের রাষ্ট্রনেতার। যদিও এই সফরের বিষয়ে এখনও পর্যন্ত সরকারি ভাবে কিছু জানানো হয়নি।