রাশিয়া-ইউক্রেন সেনার ‘বৃহত্তম বন্দি বিনিময়’ 

0
127
ছবি সৌজন্যে : এক্স
এ বার যুদ্ধবন্দি বিনিময়ের প্রক্রিয়া শুরু করেছে রাশিয়া এবং ইউক্রেন। শুক্রবার রাতে বেলারুশ সীমান্তে দু’দেশই ৩৯০ জন করে অসামরিক নাগরিককে পরস্পরের হাতে তুলে দিয়েছে। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পরেই এটাই রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে বৃহত্তম যুদ্ধবন্দি বিনিময়।
যুদ্ধ শুরুর তিন বছর পরে গত সপ্তাহে প্রথম বার কোনও মধ্যস্থতাকারী ছাড়াই মুখোমুখি আলোচনায় বসেছিল দু’পক্ষ। তুরস্কের ইস্তানবুলে ওই বৈঠকে যুদ্ধবিরতি নিয়ে কোনও সিদ্ধান্ত না হলেও দু’পক্ষই পর্যায়ক্রমে ১ হাজার জন করে যুদ্ধবন্দি বিনিময়ের সিদ্ধান্ত নিয়েছিল। সেই সিদ্ধান্ত মেনেই বন্দি বিনিময়ের প্রক্রিয়া শুরু হয়েছে বলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দফতর শনিবার জানিয়েছে।
ক্রেমলিনের দাবি, রাশিয়ার কুর্স্ক সীমান্ত অঞ্চলে ইউক্রেন সেনার হামলার সময় গত বছর ওই সামরিক ও অসামরিক নাগরিকদের বন্দি করা হয়েছিল। অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লিখেছেন, ইউক্রেনবাসীকে ফেরত আনা হয়েছে।