যুদ্ধবিরতির লক্ষ্যে বৈঠকে বসছে রাশিয়া-ইউক্রেন

0
103
ছবি সৌজন্যে : এক্স
কোনও পূর্বশর্ত এবং তৃতীয় পক্ষের মধ্যস্থতা ছাড়াই আবার যুদ্ধবিরতি নিয়ে ইউক্রেনের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসবে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা উপদেষ্টা, সে দেশের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগু এ কথা জানিয়েছে। রুশ সংবাদ সংস্থা তাস-কে তিনি বলেছেন, আবার তুরস্কের ইস্তানবুলে মুখোমুখি বৈঠক হতে পারে।
তিন বছর যুদ্ধের পরে প্রথম বার কোনও মধ্যস্থতাকারী ছাড়াই ১৭ মে মুখোমুখি আলোচনায় বসেছিল দু’পক্ষ। যুদ্ধবিরতি নিয়ে ঐকমত্য না-হলেও তুরস্কের ইস্তানবুলের রয়্যাল প্যালেসে আয়োজিত ওই বৈঠকে যুদ্ধবন্দি বিনিময়ের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল মস্কো এবং কিভ।
দু’পক্ষই ১ হাজার জন করে যুদ্ধবন্দিকে মুক্তি দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল, চলতি সপ্তাহেই তা পালিত হয়েছে। এই আবহে ইস্তানবুলে দ্বিতীয় বার মুখোমুখি বৈঠকে বসতে চলেছে যুযুধান দুই দেশ। ইউক্রেনের তরফে আগেই বৈঠকের সওয়াল করা হয়েছিল। মস্কো এ বার জানাল, ইস্তানবুলে তারা বৈঠক চায়।