রাশিয়া-ইউক্রেনের সবচেয়ে বড় বন্দিবিনিময়

0
161
ছবি সৌজন্যে : এক্স

রাশিয়া ও ইউক্রেন ২০২২ সালে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় বন্দিবিনিময়ে একে অপরের ৩৯০ জন করে সেনা ও অসামরিক ব্যক্তিকে হস্তান্তর করেছে। উভয় দেশই ২৭০ জন করে সেনা ও ১২০ জন করে অসামরিক নাগরিককে বেলারুশ সীমান্তে ফেরত দিয়েছে।এই বিনিময়টি ইস্তাম্বুলে সরাসরি আলোচনার মাধ্যমে এক সপ্তাহ আগে চূড়ান্ত হয়।

উভয় পক্ষই মোট এক হাজার বন্দিবিনিময়ে সম্মত হয় এবং জানিয়েছে, আগামী দিনে আরো বন্দি বিনিময় হবে।এত বড় সংখ্যায় অসামরিক বন্দি এর আগে কোনো বিনিময়ে অন্তর্ভুক্ত হয়নি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই বিনিময়ে সেনা ছাড়াও অসামরিকরাও ছিলেন, যাদের মধ্যে কিছু ইউক্রেনীয় বাহিনীর হাতে রাশিয়ার কুর্স্ক সীমান্ত অঞ্চলে সাম্প্রতিক ইউক্রেনীয় হামলার সময় আটক হয়েছিলেন। তারা বর্তমানে বেলারুশে অবস্থান করছেন এবং চিকিৎসার জন্য রাশিয়ায় নিয়ে যাওয়া হবে।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোশ্যাল মিডিয়ায় বলেছেন, তাঁরা তাঁদের মানুষদের ঘরে ফিরিয়ে আনছেন।

ইউক্রেনের যুদ্ধবন্দি সমন্বয় সদর দপ্তর জানিয়েছে, মুক্তিপ্রাপ্ত সেনারা কিয়েভ, চেরনিহিভ, সুমি, দোনেৎস্ক, খারকিভ ও খেরসনসহ পূর্ব ও উত্তর ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে যুদ্ধ করেছিলেন। মুক্তিপ্রাপ্তদের মধ্যে তিনজন মহিলা এবং অনেকেই ২০২২ সাল থেকে আটক ছিলেন।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যাল এই বন্দি বিনিময়ের প্রশংসা করেছেন এবং মন্তব্য করেছেন, এটি কিছু বড় কিছুর সূচনা হতে পারে?