গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International ইউক্রেনে স্থায়ী শান্তি চায় রাশিয়া : পুতিন

    ইউক্রেনে স্থায়ী শান্তি চায় রাশিয়া : পুতিন

    0
    145
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    রাশিয়া ইউক্রেনে একটি স্থায়ী ও স্থিতিশীল শান্তি চায় বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, রাশিয়ার পক্ষ থেকে যেসব শর্ত আগে দেওয়া হয়েছিল, সেগুলো এখনো অপরিবর্তিত রয়েছে। সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধে ১০ দিনের সময়সীমা নির্ধারণ করে চাপ সৃষ্টি করলেও পুতিন তার তিন বছর তিন মাস ধরে চলা আক্রমণ বন্ধে কোনো ইঙ্গিত দেননি।

    পুতিন সাংবাদিকদের বলেছেন, তাঁরা এমন এক শান্তি চান যা দীর্ঘস্থায়ী হবে, মজবুত ভিত্তির ওপর দাঁড়াবে এবং রাশিয়া ও ইউক্রেন উভয়ের নিরাপত্তা নিশ্চিত করবে। তিনি বলেছেন,তাঁদের পক্ষ থেকে দেওয়া শর্তগুলো এখনো একই আছে।অন্যদিকে,রাশিয়া ইতিমধ্যে ইউক্রেনের চারটি অঞ্চলকে নিজেদের অংশ হিসেবে দাবি করে এসেছে, যেগুলোর নিয়ন্ত্রণ ছাড়তে কিয়েভ রাজি নয়।এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ বন্ধে আবারও রাশিয়ার সঙ্গে শীর্ষ পর্যায়ে বৈঠকের আহ্বান জানিয়েছেন।

    তিনি বলেছেন, তাঁরা জানেন রাশিয়ায় কে সিদ্ধান্ত নেয় এবং কার মাধ্যমে যুদ্ধ বন্ধ হতে পারে। তাঁরা যেকোনো সময় শীর্ষ পর্যায়ের বৈঠকে তৈরি। অন্যদিকে ইউক্রেন বর্তমানে পশ্চিমী দেশগুলোর কাছে আরও অস্ত্র সহায়তা এবং রাশিয়া ও তার মিত্রদের ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানাচ্ছে যাতে মস্কোর প্রতিদিনের হামলা মোকাবিলা করা যায়।