গ্রাম থেকে শহর
News & Much More

30.4 C
Kolkata
30.4 C
Kolkata
More
    Home International আমেরিকাকে যুদ্ধ বন্ধের হুঁশিয়ারি রাশিয়ার

    আমেরিকাকে যুদ্ধ বন্ধের হুঁশিয়ারি রাশিয়ার

    0
    136
    ছবি সৌজন্যে : এক্স

    ইরান-ইজরায়েল যুদ্ধে আমেরিকা যেন ভুলেও নাক না গলায়,ওয়াশিংটনকে স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।বৃহস্পতিবারই ক্রেমলিন জানিয়েছিল, পরমাণু বোমা তৈরিতে তারা তেহরানের পাশে থাকবে। তারপরেই সোজাসুজি আমেরিকাকে বার্তা দিয়েছে রাশিয়া। তাদের মতে, যেভাবে ইরানের উপর হামলা হচ্ছে তাতে সমগ্র পৃথিবীই এক বড়সড় বিপর্যয়ের দিকে এগিয়ে যাবে।

    রাশিয়ার বিদেশমন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, তাঁরা ওয়াশিংটনকে বিশেষ করে সতর্ক করছেন,আমেরিকা যেন কোনওরকমভাবেই যুদ্ধের পথে না হাঁটে। কারণ আমেরিকা যুদ্ধে জড়ালে সেটা অত্যন্ত বিপজ্জনক হবে। কতখানি নেতিবাচক প্রভাব পড়বে আমেরিকা যুদ্ধে জড়ালে সেটা আন্দাজ করাও কঠিন।

    জাখারোভা আরও বলেছেন, ইরানের পরমাণু ঘাঁটি লক্ষ্য করে যেভাবে হামলা হচ্ছে তাতে গোটা বিশ্ব খুব বড়সড় বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে।উল্লেখ্য, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাফ জানিয়েছেন তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণে সাহায্য চালিয়ে যাবে মস্কো। প্রেসিডেন্ট পুতিনের কথায়, রাশিয়ার কাছে আর অন্য কোনও সাহায্য চায়নি তেহরান। তবে ইরান-ইজরায়েল সংঘাত থামাতে মধ্যস্থতা করতে তৈরি মস্কো।