
ইউক্রেনের নিপ্রোপেট্রোভস্ক প্রদেশের নিপ্রো শহরে পৌঁছে গিয়েছে রুশ সেনাবাহিনী। এই প্রদেশ ইউক্রেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল বলেও পরিচিত।
ডনেৎস্ক প্রদেশের জোরিয়া গ্রামও দখল করে নিয়েছে তারা। রবিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতি জারি করে একথা জানিয়েছে। গত রবিবারই রাশিয়ায় ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেন। পাল্টা শুক্রবার ইউক্রেনের রাজধানী কিভে ড্রোনহানা চালায় রুশ সেনা।
শনিবারও হামলা চলে ইউক্রেনের অপর গুরুত্বপূর্ণ শহর খারকিভে। ওইস্থানে রুশ হানায় অন্তত তিন জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছেন আরও ২২ জন। ৮৭টি রুশ ড্রোন গুলি করে নামানো হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন সেনা।








