আফগানিস্তান-সিয়িরার বিদ্রোহীদের ‘বন্ধু’ করতে রাজি পুতিন

0
182
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

আফগানিস্তানের তালিবান হোক বা সিরিয়ায় নতুন বিদ্রোহী’দের সরকার-রাশিয়া চাইছে দুই দেশকেই বন্ধু করতে। বন্ধুত্বের সম্পর্ক স্থাপনের প্রথম পদক্ষেপ হিসাবে রাশিয়া এ বার তালিবানদের উপর থেকে সন্ত্রাসী আখ্যা সরিয়ে দিতে চাইছে।

রাশিয়ার সংসদে পাশ হওয়া নতুন আইন সরকারের ভাবনা বাস্তবায়িত করার অন্যতম ধাপ বলে মনে করছেন অনেকে। নতুন আইনে বলা হয়েছে, সন্ত্রাসমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে যে সব গোষ্ঠীকে রাশিয়ার সরকার সন্ত্রাসী বলে নিষিদ্ধ ঘোষণা করেছিল, কিছু ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনে তা তুলে নেওয়া হবে। নতুন আইন বলে আদালতের হাতে থাকবে সেই ক্ষমতা। সন্ত্রাসী সংগঠনের তালিকায় থাকা দুই গোষ্ঠী তালিবান এবং হায়াত তাহবির আল-শাম -এইচটিএস নিয়েই আলোচনা তুঙ্গে। অনেকের মতে, রাশিয়ার নতুন আইন বাস্তবায়িত হলে এই দুই গোষ্ঠীর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে পারে ভ্লাদিমির পুতিনের সরকার।

নতুন আইনে বলা হয়েছে, সন্ত্রাসী তালিকায় থাকা কোনও গোষ্ঠী যদি সন্ত্রাসমূলক কাজকর্ম বন্ধ করে থাকে, তবে তাকে তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে বিবেচনা করা হবে।