কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোনের হামলা

0
76
ছবি সৌজন্যে : এক্স

ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রায় প্রতিটি অঞ্চলে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ওই হামলায় ১১ জন আহত হয়েছে বলে জানা গেছে।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো এ হামলার সত্যতা নিশ্চিত করেছেন। বলা হয়েছে,রাশিয়া ইউক্রেনের পরিকাঠামোর ওপর আক্রমণ জোরদার করছে এবং এর ফলে শহরের কেন্দ্রস্থলে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটেছে। উল্লেখ্য,২০২২ সালে ইউক্রেনে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করার পর রাশিয়া সাম্প্রতিক মাসগুলোতে বিশেষ করে ইউক্রেনীয় জ্বালানি পরিকাঠামোর ও রেল ব্যবস্থার পাশাপাশি আবাসিক এলাকাগুলোকে লক্ষ্য করেও হামলা চালয়ে আসছে।কিয়েভ আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান মাইকোলা কালাশনিক বলেছেন, রাজধানীর গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া।কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো একে রাশিয়ার ব্যাপক হামলা বলে অভিহিত করে বলেছেন, বিমান প্রতিরক্ষা বাহিনী তৎপর রয়েছে।

এদিকে,ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলে যুদ্ধের সম্মুখ সারির সেনাদের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন। সম্প্রতি রাশিয়া খারকিভ ও দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে আরও দু’টি গ্রাম দখলের দাবি করেছে। অন্যদিকে, কিয়েভ পূর্বাঞ্চলীয় কেন্দ্র পেত্রোভস্ক ধরে রাখতে লড়াই করছে। এমন সময় দক্ষিণ ফ্রন্টে সেনাদের সশরীরে দেখতে গিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি।