
ভারতে উৎপাদন কেন্দ্র খুলতে প্রস্তুত রাশিয়া। মেক ইন ইন্ডিয়ার প্রশংসা করে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েই শিল্প সংস্থাগুলির কাছে ভারতে পণ্য উৎপাদন করে বিশ্বজুড়ে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন নরেন্দ্র মোদী। শুরু করেন মেক ইন ইন্ডিয়া। মেক ইন ইন্ডিয়া শুরুর পর ১০ বছর কেটে গিয়েছে। দেশি-বিদেশি বহু শিল্প সংস্থা ভারতে তাদের পণ্য উৎপাদনে জোর দিয়েছে। এবার প্রধানমন্ত্রী মোদী মেক ইন ইন্ডিয়া নীতির ভূয়সী প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বলেছেন, ভারতে উৎপাদন ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সরকারের উদ্যোগে স্থিতিশীল অবস্থা রয়েছে। ভারতকে অগ্রাধিকার দেওয়ার নীতির ফলেই তা হয়েছে। মেক ইন ইন্ডিয়ার মতো উদ্যোগ রাশিয়ারও রয়েছে বলে জানিয়েছেন ভ্লাদিমির পুতিন।সম্প্রতি রাশিয়ার তেল উৎপাদন সংস্থা রসনেফট ভারতে ২০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে।
সেকথা উল্লেখ করে রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়ার প্রধান বিনিয়োগের জায়গা হয়ে উঠেছে ভারত। ভারতেও তাদের উৎপাদন কেন্দ্র খুলতে প্রস্তুত। তাঁরা বিশ্বাস করেন, ভারতে বিনিয়োগ লাভজনক।





