রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মৃত্যু ফুটলারের

0
134
ছবি সৌজন্যে : এক্স
দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে মৃত্যু হয়েছে রাশিয়ার প্রাক্তন ফুটবলার আলেক্সেই বুগায়েভের। জাতীয় দলের প্রাক্তন ডিফেন্ডার কারাবাসের শাস্তি এড়াতে ভ্লাদিমির পুতিনের জন্য যুদ্ধে যেতে রাজি হয়েছিলেন।
২০১০ সালে ফুটবল থেকে অবসর নেওয়ার পর মাদক চোরাচালানের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন আলেক্সেই বুগায়েভ। সেই অপরাধে তাঁর সাড়ে ন’বছরের কারাবাস হয়। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর জেলবন্দি অপরাধীদের শাস্তি মকুবের সুযোগ করে দেয় ভ্লাদিমির পুতিন প্রশাসন। শর্ত ছিল, ইউক্রেনে যুদ্ধ করতে গেলে শাস্তি মকুব করা হবে। প্রশাসনের সেই শর্তের সুযোগ নেন আলেক্সেই বুগায়েভ।
রাশিয়া সরকারের চুক্তিতে সই করে ইউক্রেনে যান প্রাক্তন ফুটবলার। যুদ্ধে তাঁর মৃত্যু হয়েছে। আলেক্সেই বুগায়েভের এজেন্ট জানিয়েছেন, যুদ্ধ পরিস্থিতির কারণে আলেক্সেই বুগায়েভের মৃতদেহ রাশিয়া ফিরিয়ে আনা সম্ভব হবে না।