ইউক্রেনে রাশিয়ার হাইপারসনিক মিসাইল

0
93
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

ইউক্রেনের সামরিক বাহিনীর একটি বিমানঘাঁটিতে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে রুশ সামরিক বাহিনী। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।শব্দের চেয়ে দ্রুতগতিসম্পন্ন কিঞ্জাল নামের ওই মিসাইলটি হালকা, যুদ্ধবিমান থেকে নিক্ষেপযোগ্য এবং একইসঙ্গে বেশ ধ্বংসাত্মক ক্ষমতাসম্পন্ন।

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের সবচেয়ে শক্তিশালী ও নির্ভরযোগ্য ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে এটি অন্যতম। পশ্চিমী বিশ্বে কিঞ্জাল ড্যাগার বা ছোরা নামে পরিচিত। রাশিয়ার এই মিসাইল সর্বোচ্চ ৪৮০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।যে বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে,সেটি ইউক্রেনের পশ্চিমাঞ্চলে খেমিলনিৎস্কি এলাকার স্তারোকোনস্তানতিনোভ সামরিক ঘাঁটির অন্তর্ভুক্ত।কিঞ্জালের পাশপাশি একাধিক বিস্ফোরকবাহী ড্রোন বিমানবন্দরটিকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে। বলা হয়েছে, গত ৭ দিনে ইউক্রেনের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে মোট ছ’বার মিসাইল হামলা চালানো হয়েছে।

উল্লেখ্য,২০১৫ সালে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে স্বাক্ষরিত মিনস্ক চুক্তির শর্ত অনুযায়ী ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে ইউক্রেনের স্বীকৃতির প্রদান না করা, আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য ইউক্রেনের তদবির, প্রভৃতি নানা ইস্যুতে কয়েক বছর টানাপোড়েন চলার পর ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে রুশ বাহিনী, যা এখনও চলছে।