গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International ৬.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জ

    ৬.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জ

    0
    166
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠেছে রাশিয়া। পূর্ব রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জে রবিবার ৬ দশমিক ৭ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। উল্লেখ্য, শনিবারও ওই একই এলাকায় ছয় দশমিক তিন মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল।
    ফলে একের পর এক ভূমিকম্পে আতঙ্ক বেড়েছে। ভূমিকম্পের উৎসস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। তবে কুরিল দ্বীপপঞ্জে আঘাত হানা ওই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, এর আগে গত বুধবার রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ৮ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত করেছিল। শক্তিশালী ওই ভূমিকম্পের ফলে আছড়ে পড়েছিল সুনামিও।
    রাশিয়ার পাশাপাশি জাপানের হোক্কাইডো উপকূলবর্তী এলাকাতেও সুনামি আছড়ে পড়ে। আমেরিকা ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ৮ দশমিক ৭ মাত্রার সেই ভূমিকম্পের পর থেকে এখনও পর্যন্ত পূর্ব রাশিয়ার বিস্তীর্ণ এলাকায় ১২৫টিরও বেশি ভূকম্প পরবর্তী আফটারশক অনুভূত হয়েছে।