ফাইনালে মুখোমুখি রিবাকিনা ও সাবালেঙ্কা

0
54
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

বেলারুশের আরিনা সাবালেঙ্কা ও কাজাখস্তানের এলেনা রিবাকিনা আবারও চ্যাম্পিয়নশিপ মঞ্চে মুখোমুখি হতে চলেছেন। চার মাসের একটু বেশি সময়ের মধ্যে এ তাদের তৃতীয় ফাইনাল মুখোমুখি।

ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে এই দ্বৈরথের সাক্ষী থাকবেন টেনিস প্রেমীরা। আমেরিকার ক্যালিফোর্নিয়ায় সেমি-ফাইনালে সাবালেঙ্কা চেক রিপাবলিকের লিন্ডা নসকোভাকে ৬-৩, ৬-৪ গেমে হারান। আর র‍্যাঙ্কিংয়ের তিন নম্বর রিবাকিনা ইউক্রেইনের এলিনা স্ভিতোলিনাকে ৭-৫, ৬-৪ গেমে পরাজিত করে ফাইনালে ওঠেন।এই ফাইনাল তাদের আগের পাঁচবারের মুখোমুখির মধ্যে চারটিতে জয়ী হয়েছেন রিবাকিনা। এর মধ্যে রয়েছে নভেম্বরে ডব্লিউটিএ ফাইনালস ও চলতি বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন। রিবাকিনা এবার দ্বিতীয়বার ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে উঠেছেন; ২০২৩ সালে এখানে সাবালেঙ্কাকে হারিয়েই তিনি চ্যাম্পিয়নশিপ জয় করেছিলেন।

অপর দিকে, সাবালেঙ্কা ইন্ডিয়ান ওয়েলসে আগে দু’বার ফাইনালে খেলেছেন এবং দু’বারই হেরেছেন। এবার নিজের সর্বোচ্চটা দিয়ে চ্যাম্পিয়নশিপ জয়ের লক্ষ্য নিয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত বেলারুশের তারকা।