বেআইনি অভিবাসীদের ফেরত নতুন নয় : জয়শঙ্কর 

0
135
ছবি সৌজন্যে : এক্স
বেআইনি অভিবাসীদের ফেরত পাঠানোর বিষয় নতুন নয়। তাঁদের ফেরানোর পদ্ধতিতেও কোনও পরিবর্তন আসেনি, বিরোধীদের আক্রমণের মধ্যে রাজ্যসভায় দাঁড়িয়ে এই মন্তব্য করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
তিনি বলেছেন, কোনও দেশের নাগরিক যদি বেআইনিভাবে অন্যত্র বসবাস করেন সেক্ষেত্রে তাঁদের ফিরিয়ে নিতে সংশ্লিষ্ট দেশ বাধ্য। জয়শঙ্কর আরও বলেছেন, এই অভিবাসীদের সঙ্গে যাতে কোনও দুর্ব্যবহার করা না হয় তা নিশ্চিত করার জন্য আমেরিকার প্রশাসনের সঙ্গে কেন্দ্র নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। ২০০৯ সাল থেকে ২০২৪ পর্যন্ত কত সংখ্যক বেআইনি অভিবাসীদের দেশে ফেরানো হয়েছে, সেই পরিসংখ্যানও তুলে ধরেন বিদেশমন্ত্রী। অতীতে যে পদ্ধতিতে বেআইনি অভিবাসীদের ফেরানো হতো, এ বারও সেই একইভাবে তাঁদের ফেরানো হয়েছে বলে জানান তিনি।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার হোয়াইট হাউসে ফেরার পর আগামী সপ্তাহে আমেরিকা সফরে যাওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিন্তু তার আগে আমেরিকা থেকে ভারতে ফেরত পাঠানো হয়েছে ১০৪ জন অবৈধ অভিবাসীকে।