রাশিয়া সফরে যাবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর

0
118
ছবি সৌজন্যে : সংগৃহীত

আগামী ২১ অগাস্ট রাশিয়া সফরে যাবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে গিয়ে সার্গেই লাভরভের সঙ্গে দেখা করবেন তিনি।

এই মাসের শুরুতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনায় জরিমানা স্বরূপ ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে। তারপর নয়াদিল্লি এবং মস্কো তাদের কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেছে। উল্লেখ্য গত সপ্তাহে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল রাশিয়ায় গিয়ে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এরপরই ডোভাল জানিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট খুব শীঘ্রই ভারত সফরে আসতে চলেছেন। আমেরিকার হুমকির পরে ভারত স্পষ্ট করে দিয়েছে, দেশের স্বার্থের সঙ্গে কোনও আপস করা হবে না।

কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলও জানিয়ে দিয়েছেন ভারত এখন অনেক শক্তিশালী রাষ্ট্র এবং কোনও ভাবেই মাথা নত করবে না।