চিন-রাশিয়ার সঙ্গে বৈঠকে এস জয়শঙ্কর 

0
127
ছবি সৌজন্যে : এক্স

অরুণাচল প্রদেশ ও আকসাই চিনকে ভারতের অংশ তুলে ধরায় বেজিং আপত্তি তুলেছে। এমন প্রেক্ষাপটে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে বৈঠক করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

জি২০ বিদেশমন্ত্রী সম্মেলন বসেছে জোহানেসবার্গে। তাতে যোগ দিতে গিয়ে একাধিক গুরুত্বপূর্ণ পার্শ্ববৈঠক সেরেছেন এস জয়শঙ্কর। রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গেও আলোচনা হয়েছে তাঁর। দ্বিপাক্ষিক বিষয়গুলির পাশাপাশি এই দুই বৈঠকে উঠে এসেছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করার মতো বিষয়ও। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বৈঠক সম্পর্কে বলেন, গত নভেম্বরে কাজানের বৈঠকের পরে দুই মন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও উন্নয়নের দিকগুলি পর্যালোচনা হয়েছে। বিশেষত সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতাবস্থা, মানস সরোবর যাত্রা, সরাসরি বিমান যোগাযোগ, পর্যটনের সুযোগ ইত্যাদি নিয়ে কথা হয়েছে।

এর আগে জয়শঙ্কর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, জি-২০ বিদেশমন্ত্রীদের বৈঠকে সিপিসি পলিটব্যুরোর সদস্য ও চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ হয়েছে। পরে তাঁর এক্স হ্যান্ডলে জয়শঙ্কর লেখেন, জোহানেসবার্গে রাশিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে দেখা করতে পেরে খুশি হয়েছেন।