গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home International সীমান্তে সেনা প্রত্যাহারে নজর ভারত-চিনের : জয়শঙ্কর 

    সীমান্তে সেনা প্রত্যাহারে নজর ভারত-চিনের : জয়শঙ্কর 

    0
    133
    India China eye on army withdrawal from border Jaishankar
    India China eye on army withdrawal from border Jaishankar
    লাদাখ সীমান্তে সেনা প্রত্যাহারের অগ্রগতি দিকে নজর রয়েছে ভারত-চিনের। চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। 
    সীমান্তে অচলাবস্থা কাটার প্রথম ব্রাজিলের রিও ডি জেনেইরোতে জি২০ সম্মেলনের পার্শ্ববৈঠকে বসেছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই। ভারত-চিন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন অঞ্চল থেকে সেনা সরানোর কাজ কতদূর এগিয়েছে, সে বিষয়ে জি২০ সম্মেলনের পার্শ্ববৈঠকে আলোচনা হয়েছে দুই মন্ত্রীর। বৈঠকের পর এস জয়শঙ্কর জানিয়েছেন, দ্বিপাক্ষিক সম্পর্ককে কী ভাবে আরও উন্নত করা যায়, সে বিষয়েও কথা হয়েছে তাদের। পাশাপাশি বিশ্বের অন্য পরিস্থিতিগুলি নিয়েও আলোচনা হয়েছে। চিনও চাইছে ভারতের সঙ্গে সম্পর্ককে আরও মসৃণ করতে। দু’দেশের বিদেশমন্ত্রীর বৈঠক শুরুর আগে চিনা বিদেশ মন্ত্রকের এক মুখপাত্রও সেই আভাস দিয়েছেন। তিনি জানিয়েছেন, চিন ভারতের সঙ্গে কাজ করতে প্রস্তুত। পারস্পরিক ভরসা আরও বৃদ্ধি করতেও উৎসাহী চিন। ২০২২ সালের জুন মাসে গালওয়ানে ভারত ও চিনা সেনার সংঘর্ষের পর থেকেই দু’দেশের সম্পর্কে টানাপড়েন তৈরি হয়েছিল।
    সামরিক স্তরে একাধিকবার আলোচনা হয়েছিল দু’দেশের। শেষে অক্টোবরে রাশিয়ার কাজানে ব্রিক্‌স শীর্ষ সম্মেলনের সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকে সীমান্ত থেকে সেনা সরানোর বিষয়ে ঐকমত্যে পৌঁছয় দুই দেশ।
    ছবি  সৌজন্যে : এক্স