গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International বিদেশমন্ত্রী জয়শঙ্করের উপর লন্ডনে হামলার চেষ্টা

    বিদেশমন্ত্রী জয়শঙ্করের উপর লন্ডনে হামলার চেষ্টা

    0
    99
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    ব্রিটেন সফরে গিয়ে লন্ডনে খালিস্তানপন্থীদের হামলার মুখে পড়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। লন্ডনের চ্যাথাম হাউসের সামনে হামলাকারীরা তার গাড়ির কাছে চলে যান। বিক্ষোভ দেখিয়ে ছেঁড়া হয় ভারতের জাতীয় পতাকা। জানা গিয়েছে, বুধবার রাতে চ্যাথাম হাউসে একটি আলোচনাসভায় যোগ দিতে গিয়েছিলেন জয়শঙ্কর। সেখানেই খালিস্তানপন্থীরা পতাকা নিয়ে জড়ো হয়েছিলেন। পুলিশের সামনেই ভারত-বিরোধী স্লোগান দিচ্ছিলেন তারা।
    বিদেশমন্ত্রী কর্মসূচি শেষে বেরনোর সময় বিক্ষোভকারীদের জটলা থেকে এক ব্যক্তি হঠাৎই ছুটে তাঁর গাড়ির সামনে পৌঁছে যান। এরপর তাঁর কনভয়ের সামনেই পতাকা ছিঁড়ে দেওয়া হয়। বিদেশমন্ত্রীর মতো ভিভিআইপির নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক গাফিলতি রয়েছে তা এই ঘটনায় স্পষ্ট হয়ে উঠেছে।